অ্যাপলে নতুন ১৩ ইঞ্চি ম্যাক প্রো, মিনি, আইম্যাক!
২৩ অক্টোবর ক্যালিফোর্নিয়ায় একটি বিশেষ অনুষ্ঠানে আইপ্যাড মিনি, নতুন সংস্করণের আইপ্যাডসহ নতুন বেশ কয়েকটি পণ্যের ঘোষণা দিয়েছে অ্যাপল। অ্যাপলের নোটবুক সিরিজে রেটিনা ডিসপ্লেযুক্ত করে ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক প্রো বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অত্যন্ত পাতলা অল-ইন-ওয়ান ডেস্কটপ কম্পিউটার আইম্যাক ও দ্রুতগতির ম্যাক মিনি ডেস্কটপ কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছেন অ্যাপল। খবর বিবিসি অনলাইনের।অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, রেটিনা ডিসপ্লেযুক্ত ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক প্রো চলবে ওএসএক্স মাউন্টেন লায়ন অপারেটিং সিস্টেমে। ২.৫ গিগাহার্টজের ইনটেল ডুয়াল কোর আই৫ ও আই৭ বা আইভিব্রিজ প্রসেসরনির্ভর এ নোটবুকে ৮ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট ফ্ল্যাশ মেমোরি সুবিধা থাকবে।অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার সাড়ে তিন পাউন্ড ওজনের ম্যাকবুক প্রো ল্যাপটপ পরিচয় করিয়ে দিয়ে বলেন, এটাই অ্যাপলের সবচেয়ে হালকা-পাতলা নোটবুক। ফিল শিলার জানান, ম্যাকবুক প্রোতে থাকছে রেটিনা ডিসপ্লে, আইপিএস প্রযুক্তি, ৭২০ পিক্সেলের ফেসটাইম ক্যামেরা। এ নোটবুক ব্যবহার করে ১০৮০ পিক্সেলে ভিডিও দেখা যাবে। পাশাপাশি থাকছে স্টেরিও স্পিকার, ডুয়াল মাইক, ভয়েস রিকগনিশন. পাওয়ার ন্যাপ, থান্ডারবোল্ট ডক, এসডি কার্ড রিডার, এইচডিএমআই, দুটি ইউএসবি ৩.০। ৭ ঘন্টা ব্যাটারি সুবিধার এ নোটবুকের দাম হবে ১৬৯৯ মার্কিন ডলার।