অ্যাপলের অ্যাপ স্টোরে আড়াই হাজার কোটি ডাউনলোড!
অ্যাপলের অনলাইন স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোডের সংখ্যা আড়াই হাজার কোটি ছাড়িয়ে গেছে। অ্যাপল তাদের ওয়েবসাইটে এ নিয়ে একটি ব্যানারও ঝুলিয়েছে। এর আগে আড়াই হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোডের মাইলফলক ছোঁয়া উপলক্ষে অ্যাপল কর্তৃপক্ষ তাদের সাইটে একটি কাউন্টার বসিয়েছিল, যা অ্যাপ্লিকেশন ডাউনলোডের সংখ্যা দেখাচ্ছিল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, এই কাউন্টার এখন আড়াই হাজার কোটি পার করেছে। অ্যাপল আড়াই হাজার কোটিতম অ্যাপ্লিকেশন ডাউনলোডকারীকে এক হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে কে এই পুরস্কার পেয়েছেন, অ্যাপলের পক্ষ থেকে তাঁর নাম প্রকাশ করা হয়নি।উল্লেখ্য, ২০১১ সালের জুলাই মাসে আইফোন ৪ এস ডিভাইসটি বাজারে আনার আগে অ্যাপ ডাউনলোডের সংখ্যা ছিল ১৫ বিলিয়ন।অ্যাপল তাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড উপলক্ষে এ রকম ঘোষণা দেওয়ার রীতি ২০০৯ সাল থেকে শুরু করেছিল। ২০০৮ সালে চালু হওয়া অ্যাপ স্টোর ২০০৯ সালে এক বিলিয়ন অ্যাপ্লিকেশন ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছিল।