অ্যাপলের জন্য টিপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের পণ্য আইফোন এবং আইপ্যাডে অতিরিক্ত কিছু কৌশল অবলম্বন করে সময় বাচিয়ে যেকোনো কাজ করা যাবে সহজে।

পর্দার ছবি (স্ক্রিনশট) নেওয়া: Sleep/Wake বোতাম চেপে ছেড়ে দিন। তাৎক্ষণিক নির্দিষ্ট অংশের ছবি উঠে ক্যামেরা রোলে সংরক্ষিত হবে।

হারানো ফোন খুঁজে বের করা: অ্যাপল কম্পিউটারের ফাইন্ড মাই আইফোন অ্যাপস দিয়ে হারানো যন্ত্রের অবস্থান জেনে সেটিকে খুঁজে পাওয়া যায়। এ জন্য অ্যাপল স্টোর থেকে Find my iPhone অ্যাপটি নামিয়ে নিন। অ্যাপটি আইফোনে অবশ্যই সেট-আপ করা থাকতে হবে। বাংলাদেশে এ প্রযুক্তির ব্যবহার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে থাকে।

দ্রুত রিস্টার্ট: কোনো অনাহূত কারণে অ্যাইপ্যাড বা আইফোন যদি কাজে সাড়া না দেয়, তাহলে সেটি দ্রুত বন্ধ করার ব্যবস্থা আছে। এ জন্য Sleep/Wake বোতাম এবং Home বোতাম অ্যাপলের লোগো আসা পর্যন্ত চেপে রাখতে হবে।

টিল্ট অপশন বন্ধ রাখা: অটো টিল্ট অপশন বন্ধ রেখে আনুভূমিক (ল্যান্ডস্কেপ) এবং আড়াআড়িভাবে (পোর্ট্রেট) কাজ করা থেকে আইফোনকে বন্ধ রাখা যায়। এ জন্য পরপর দুবার Home চেপে লোয়ার মেনুকে ডানে সরিয়ে দিয়ে square বোতাম মাঝে ঘুরিয়ে নিয়ে আবারও Home চাপতে হবে।

পর্দায় পছন্দের ওয়েব শর্টকাট: পছন্দের ওয়েবসাইটের আইকন শর্টকাট হিসেবে রেখে যেকোনো সাইটে যাওয়া যায়। এ জন্য সাফারি চালু করে তার নিচের তির চিহ্ন থেকে Add to Home Screen নির্বাচন করুন। তাহলে যে সাইটের শর্টকাট করতে চান সেটি চলে আসবে।

ছবি সংরক্ষণ: ওয়েবসাইট বা ই-মেইলে পাওয়া ছবিতে ডাউনলোডের (নামানোর) ব্যবস্থা না থাকলেও অ্যাপলের যন্ত্রে যেকোনো ছবি সংরক্ষণ করা যায়। এ জন্য যে ছবি নিতে চান সেটির ওপর আঙুল চেপে ধরলে Save অপশন পাওয়া যাবে এবং সেটি ক্যামেরা রোলে সংরক্ষিত হবে।

আঙুলের ইশারায় মুছে ফেলা: প্রায় সব অ্যাপসেই আঙুলের ইশারায় যেকোনো কিছু মুছে ফেলা যায়। আঙুল ডান থেকে বামে এবং ঘুরিয়ে লেখা মোছা যায়। আলাদা সম্পাদন মেনুর দরকার পড়ে না।

চালু থাকা অ্যাপ বন্ধ: যখন কোনো অ্যাপ থেকে বের হয়ে আসা হয়, তখন সেটি অদৃশ্য পটভূমিতে চলতে থাকে। এতে করে যন্ত্রের কাজ মন্থরগতির হয়ে যায় এবং ব্যাটারির ক্ষমতাও কমে যায়। সহজেই অ্যাপকে সম্পূর্ণভাবে বন্ধ করা যায়। এ জন্য ওই সব বোতাম চেপে ধরলে চলন্ত অ্যাপগুলো দেখা যাবে। এবার যেটি বন্ধ করবেন, সেটিতে ক্লিক করলে সাব মেনু পাবেন এখান থেকে Minus চেপে পরবর্তী সব অ্যাপস বন্ধ করে দেওয়া যাবে। কাজ শেষ করে হোম বোতাম চাপুন। —মো. রাকিবুল হাসান