অ্যাপলের জাভা মুক্তি!
সম্প্রতি কম্পিউটার-নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন যে, অ্যাপলের ম্যাক কম্পিউটারে ভাইরাস আক্রমণের কারণ ওরাকলের জাভা সফটওয়্যার। কম্পিউটার-নিরাপত্তা বিশেষজ্ঞদের এ সতর্কবার্তার পর ওরাকলের জাভা সফটওয়্যারের পুরোনো সংস্করণটি মুছে ফেলার উদ্যোগ নিয়েছে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।জাভা মূলত প্রোগ্রামিংয়ের ভাষা। ইন্টারনেটে জাভা বহুল ব্যবহূত, এর মাধ্যমে ওয়েব ডেভেলপাররা তাদের তৈরি ওয়েবসাইট বিভিন্ন ব্রাউজারে দেখাতে পারেন। জাভা ব্যবহার করতে হলে ওরাকলের ওয়েবসাইট থেকে সফটওয়্যারটির সর্বশেষ সংস্করণ ডাউনলোড করে নেবার অনুরোধ জানিয়েছে অ্যাপল।দুই বছর আগে ওরাকল ও অ্যাপল একটি চুক্তিতে জাভা সরিয়ে ফেলার বিষয়টি নির্ধারণ করেছিল। চুক্তির শর্ত ছিল, অ্যাপল থেকে জাভা সরিয়ে ফেলা হলে এ সফটওয়্যারটি সরবরাহের দায়িত্ব নেবে ওরাকল। অবশ্য এসময় এ চুক্তি বাস্তবায়নের তারিখ নির্ধারণ করা হয়নি।এদিকে জাভা সরিয়ে দেওয়ার কারণ সম্পর্কে অ্যাপল ও ওরাকল দু-পক্ষের কোনো কর্মকর্তাই মন্তব্য করেননি।উলে্লখ্য, চলতি বছরের আগস্ট মাসে ইউরোপের নিরাপত্তা গবেষকরা জাভা সফটওয়্যারের দুর্বলতা খঁুজে বের করেন যা হ্যাকারদের জন্য তথ্য চুরি করতে সহায়তা করছিল।