অ্যাপলের নকশার লাইসেন্স পেয়েছে মাইক্রোসফট
‘সারফেস’ নামে ট্যাবলেট কম্পিউটার তৈরি করছে মাইক্রোসফট। এ ট্যাবলেট কম্পিউটারের নকশার পেটেন্ট ব্যবহারের জন্য অ্যাপলের কাছ থেকে লাইসেন্সও নিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের পেটেন্ট লাইসেন্স-বিষয়ক কর্মকর্তা বরিস টেক্সলার ১৩ আগস্ট এ তথ্য জানিয়েছেন।এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মাইক্রোসফটকে আইফোন ও আইপ্যাডের নকশার লাইসেন্স দিলেও অ্যাপল একটি শর্ত জুড়ে দিয়েছে। বলা হয়েছে, মাইক্রোসফট কোনোভাবেই আইপ্যাড বা আইফোনের হুবহু নকল করতে পারবে না।এদিকে, এই পেটেন্ট লাইসেন্সের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা লড়ছে অ্যাপল ও দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। এই মামলার শুনানিতে মাইক্রোসফটের লাইসেন্স নেওয়ার তথ্য প্রকাশ করেছেন বরিস।অ্যাপল-স্যামসাংয়ের মধ্যকার মামলায় অ্যাপলের অভিযোগ, স্যামসাং আইপ্যাড ও আইফোনের পেটেন্ট লঙ্ঘন করেছে। স্যামসাংয়ের অভিযোগ, অ্যাপল তাদের তারবিহীন প্রযুক্তির পেটেন্ট লঙ্ঘন করেছে। ক্যালিফোর্নিয়ার আদালতে পেটেন্ট বিষয়ক এ মামলাটির এখনো শুনানি চলছে। অ্যাপলের পর এবারে স্যামসাং তাদের সাক্ষ্য আদালতে হাজির করবে।