অ্যাপলের নতুন আইম্যাক আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন আইম্যাক কম্পিউটার বাজারে নিয়ে আসছে। খুবই পাতলা নতুন এ আইম্যাকটি শিগগিরই আগ্রহী ব্যবহারকারীরা পাবেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অ্যাপল। এর আগে যেখানে আইপ্যাড মিনি অবমুক্ত করার অনুষ্ঠান করেছে সেই একই স্থানেই অবমুক্ত হবে আইম্যাক। অ্যাপল কর্তৃপক্ষের ধারণা, নতুন আইম্যাক অবমুক্ত অনুষ্ঠানে এসে অতিথি এবং আগ্রহী ব্যবহারকারীরা দেখতে পাবেন নতুন আইম্যাকের দারুণ কিছু চমক। অবমুক্তের পরেই পাওয়া যাবে ২১.৫ ইঞ্চি মডেলের আইম্যাক এবং চলতি মাসেই পাওয়া যাবে ২৭ ইঞ্চি মডেলের আইম্যাক।উন্নত ও দ্রুতগতির তৃতীয় প্রজন্মের কোয়াড কোর ইন্টেল কোর আই-৫ প্রসেসর, যা কোর আই-৭ পর্যন্ত উন্নীত করা যাবে, ৮ গিগাবাইট মেমোরি, ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, সর্বশেষ প্রযুক্তির এনভিডিয়া জিফোর্স গ্রাফিক্স প্রসেসর, যা কম্পিউটারকে শতকরা ৬০ ভাগ বেশি গতি দেবে। নতুন হার্ডড্রাইভেও থাকছে আধুনিক প্রযুক্তির সুবিধা। প্রযুক্তি বাজারে অ্যাপলের আইম্যাক বেশ জনপ্রিয় অনেক আগ থেকেই। দারুণ সব সুবিধা আর বৈশিষ্ট্যের কারণে প্রযুক্তিপ্রেমীরা আইম্যাক ব্যবহার করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর তাই নানা সুবিধার নতুন আইম্যাকও বাজারে আসার পর গ্রাহকদের আস্থা অর্জন করতে পারবে বলে ধারণা অ্যাপলের। —দি টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম