অ্যাপলের বিচারে সেরা ১২ অ্যাপ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয়েছে অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার সম্মেলন। ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত চলে এই সম্মেলন। অ্যাপল তাদের এই বার্ষিক সম্মেলনে ৭ জুন এক অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ ডিজাইন পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। মূলত এই পুরস্কারটি দেওয়া হয় সেই সব অ্যাপ্লিকেশন বা অ্যাপকে যেগুলো নতুন, ব্যবহার উপযোগী এবং সুন্দর হওয়ার কারণে অ্যাপল পছন্দ করে। অ্যাপলের অ্যাপ ডেভেলপারদের জন্য এটিই সবচেয়ে বড় ও সম্মানজনক পুরস্কার। এবার অ্যাপলের নকশা পুরস্কার বিজয়ী অ্যাপগুলোর তথ্য থাকছে এখানে।

সিভিয়ার্ড
এটি তলোয়ার লড়াইয়ের গেম। ড্রিম বক্স স্টুডিও এই গেমটি বানিয়েছে। এর দাম ২.৯৯ ডলার। নামানোর ঠিকানা: https://goo.gl/dMVKF4

ওল্ড ম্যানস জার্নি
আইপ্যাডের জন্য এটি উত্তেজনাপূর্ণ একটি গেম। পাজলভিত্তিক এই গেমটি বানিয়েছে ব্রোকেন রুলস নামের এক প্রতিষ্ঠান। গেমটির জন্য খরচ করতে হবে ৪.৯৯ ডলার। নামানোর ঠিকানা: https://goo.gl/Aj2rtt

মাশরুম ১১
কিছুটা অন্ধকার ঘরানার, তবে সুন্দর একটি গেম। এটিও পাওয়া যাবে ৪.৯৯ ডলারে। এই গেম পাজলভিত্তিক। উনটামি নামের প্রতিষ্ঠান মাশরুম-১১-এর নির্মাতা। গেমার একটি সবুজ মাশরুমকে নিয়ন্ত্রণ করবে এই গেমে। নামানোর ঠিকানা: https://goo.gl/6hmegh

স্পিলিটার ক্রিটারস
এটিও পাজল গেম। তবে ছোট-বড় সবাই যেন এই গেম খেলতে আগ্রহ পায় সেভাবেই বানানো হয়েছে স্পিলিটার ক্রিটারস। গেমটি নামাতে খরচ করতে হবে ২.৯৯ ডলার। নামানোর ঠিকানা: https://goo.gl/PSLPQl

ব্ল্যাকবক্স
একটি সুন্দর পাজল গেম। খেলা যাবে বিনা মূল্যেই। নামানোর ঠিকানা: https://goo.gl/n7kypG

অ্যায়ারমেইল ৩
সিরি সমর্থন করে এমন একটি ই-মেইল সহকারী, যা আইফোনের জন্য ৩.৯৯ ডলার এবং ম্যাক কম্পিউটারের জন্য ৯.৯৯ ডলারে পাওয়া যাবে। নামানোর ঠিকানা: https://goo.gl/2WQZCo

এনলাইট
আইফোনের জন্য উচ্চক্ষমতার ছবি সম্পাদনার অ্যাপ, যা পাওয়া যাবে ৩.৯৯ ডলারে। নামানোর ঠিকানা: https://goo.gl/y0JL3u

বেয়ার
নোট লেখার জন্য চমৎকার একটি অ্যাপ। বিনা মূল্যে অ্যাপটি পাওয়া গেলেও প্রো সংস্করণের জন্য ১৪.৯৯ ডলার খরচ করতে হবে। নামানোর ঠিকানা: https://goo.gl/1aXItb

থিংকস ৩
কখন কোন কাজটি করতে হবে তা তাগাদা পেতে এই অ্যাপে কাজের তথ্যটুকু টুকে রাখলেই হবে। এরপর অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে জানাবে। অ্যাপটি নামাতে খরচ পড়বে ৯.৯৯ ডলার। নামানোর ঠিকানা: https://goo.gl/dz6bvJ

কিচেন স্টোরিজ
এটি রান্নাবিষয়ক অ্যাপ। যেটি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকেরও পছন্দ। অ্যাপটিতে থাকবে রান্নার রেসিপিসমৃদ্ধ ভিডিও। অ্যাপটি বিনা মূল্যেই নামানো যাবে। তবে আরও সুবিধা পাওয়ার জন্য খরচ করতে হবে। নামানোর ঠিকানা: https://goo.gl/hDzU8U

অ্যাল্ক
এই অ্যাপ ব্যবহার করে অ্যাপল ওয়াচেই পাওয়া যাবে বিভিন্ন মুদ্রার দরদামের হালনাগাদ তথ্য। ১৪ দিন পর্যন্ত এটি বিনা মূল্যেই যাচাই-বাছাইয়ের জন্য ব্যবহার করা যাবে। এরপর সম্পূর্ণ সংস্করণ পেতে ৩.৯৯ ডলার খরচ করতে হবে। নামানোর ঠিকানা: https://goo.gl/oZuQlS

লেক
রং করার চমৎকার অ্যাপ। যেটি অ্যাপল পেনসিলের সঙ্গে সুন্দর কাজ করতে পারে। অ্যাপটি বিনা মূল্যে নামানো যাবে। তবে আরও সুবিধা পাওয়ার জন্য খরচ করতে হবে। নামানোর ঠিকানা: https://goo.gl/32N6qp
মারিফুল হাসান, সূত্র: বিজনেস ইনসাইডার