অ্যাপলের মুনাফায় রেকর্ড পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক দশকের মধ্যে চলতি বছরের প্রথম তিন মাসে সবচেয়ে কম মুনাফা হয়েছে অ্যাপলের। এই প্রান্তিকে যুক্তরাষ্ট্রের কম্পিউটার ও স্মার্টফোন নির্মাতা অ্যাপলের ৯৫০ কোটি মার্কিন ডলার মুনাফা এসেছে যা ২০১২ সালের প্রথম প্রান্তিকে ছিল এক হাজার ১১৬ কোটি মার্কিন ডলারেরও বেশি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।অ্যাপলের মুনাফা আরও কমতে পারে বলেই আশঙ্কা করেছিলেন বাজার বিশ্লেষকেরা, তবে আইফোন ও আইপ্যাড বিক্রির মুনাফা অ্যাপলকে এ পতন থেকে আপাতত ঠেকিয়ে দিয়েছে। বাজার বিশ্লেষকেদের মতে, অ্যাপল পণ্যের চাহিদা কমে যাওয়া ও বাজারে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী বেড়ে যাওয়ায় মুনাফা কমেছে অ্যাপলের।এ প্রসঙ্গে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, বাজারে অ্যাপল পণ্যের বিক্রি ভালো হওয়া সত্ত্বেও, আমাদের প্রবৃদ্ধি কমে গেছে। ২০১২ সালের প্রবৃদ্ধির হারের সঙ্গে এবছরের হারে ব্যাপক পার্থক্য দেখা গেছে।প্রসঙ্গত, চলতি বছরের প্রথম তিন মাসে তিন কোটি ৭৪ লাখ আইফোন ও এক কোটি ৯৫ লাখ ইউনিট আইপ্যাড বিক্রি করেছে অ্যাপল।