অ্যাপলের সর্বাধুনিক নতুন আইপ্যাড প্রো বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি অ্যাপল সর্বাধুনিক প্রযুক্তির নতুন আইপ্যাড প্রো বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এম১ প্রসেসরের আইপ্যাডটি আগেরগুলোর চেয়ে উন্নত ও শক্তিশালী। প্রযুক্তি প্রতিষ্ঠানটির নিজেদের তৈরি করা চিপ এম১ দেওয়া হয়েছে আইপ্যাড প্রোতে। ফলে এটি আইম্যাকের মতোই পারফরম্যান্স দেবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, অ্যাপল জানিয়েছে, আপগ্রেডেড প্রসেসরে আইপ্যাড প্রোতে আগের চেয়ে গ্রাফিক্স পারফরম্যান্স পাওয়া যাবে। আইপ্যাড প্রোতে ফিচার হিসেবে থাকছে লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লে, ফাইভ-জি এবং সম্পূর্ণ নতুন আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা। দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে। এ মাসের শেষ দিন ৩০ এপ্রিল থেকে অর্ডার করতে পারবেন গ্রাহকেরা। আর সরবরাহ শুরু হবে মে মাসের মাঝামাঝি থেকে।