অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবস আর নেই। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। জবস দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের জটিল ক্যানসারে ভুগছিলেন। আজ বৃহস্পতিবার অ্যাপলের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।অ্যাপল জানায়, প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী স্টিভের বুদ্ধিমত্তা, উত্সাহ ও কর্মশক্তি অগণিত উদ্ভাবনের প্রধান উত্স; যা মানুষের জীবনকে সমৃদ্ধ করেছে।মাইক্রোসফটের প্রধান বিল গেটস বলেন, জবসের বড় ধরনের প্রভাব পরবর্তী প্রজন্ম মনে রাখবে। তিনি আরও বলেন, ‘জবসের সঙ্গে কাজ করতে পেরে আমরা অনেক সৌভাগ্যবান। আমি স্টিভকে গভীরভাবে স্মরণে রাখব।’এ দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জবসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।