অ্যাপলের হাইব্রিড ল্যাপটপ!
সম্প্রতি হাইব্রিড ল্যাপটপের জন্য একটি পেটেন্ট আবেদন করেছে অ্যাপল কর্তৃপক্ষ। হাইব্রিড এ ল্যাপটপটি ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে। এতে থাকবে তারবিহীন চার্জ দেওয়ার সুবিধা।অ্যাপলের কোনো নতুন পণ্য আসছে কী না সে সম্পর্কে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলো নানা খবর প্রকাশ করে থাকে। অ্যাপলের নতুন পণ্য নিয়ে নানা গুজবও ছড়ায়। তবে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট সম্প্রতি অ্যাপলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে, শিগগিরই হাইব্রিড ল্যাপটপ তৈরি করতে পারে অ্যাপল। ইনটেলের প্রসেসরনির্ভর হালকা-পাতলা এ হাইব্রিড ট্যাবলেট একই সঙ্গে ম্যাকবুক এবং আইপ্যাড ব্যবহারের অভিজ্ঞতা দিতে সক্ষম হবে।অবশ্য, অ্যাপল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপলের হাইব্রিড ল্যাপটপ বাজারে এলে ল্যাপটপের বাজারে প্রতিষ্ঠানটি নতুন মোড় ঘুরাতে সক্ষম হবে।