অ্যাপলের ৩৯ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তি দুনিয়ার দুই সেরা প্রতিষ্ঠান মাইক্রোসফট এবার ৪০ বছর পূর্ণ করেছে আর অ্যাপল কম্পিউটারের হলো ৩৯ বছর। দুটি প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য কয়েকটি বিষয় তুলে ধরেছেন নুরুন্নবী চৌধুরী
.
.

বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেটেড। সম্প্রতি ৪০ বছরে পা দেওয়া অ্যাপলের যাত্রা শুরু হয় ১৯৭৬ সালের ১ এপ্রিল। স্টিভ জবস ও স্টিভ ওয়াজনিয়াকের হাত ধরেই যাত্রা শুরু হয় অ্যাপলের। এই দুই সহপ্রতিষ্ঠাতা ছাড়াও অ্যাপলের শুরুর সময়ে ছিলেন আরেক সহপ্রতিষ্ঠাতা রন ওয়েন। যাত্রা শুরুর সময় একসঙ্গে থাকলেও মাত্র ১১ দিনের মাথায় এ উদ্যোগ ছেড়ে যান রন।
• অ্যাপলের প্রথম পণ্য ‘অ্যাপল ওয়ান’ বাজারে আসে ১৯৭৬ সালের জুলাই মাসে।
• ১৯৮০ সালে অ্যাপল শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হয়।
• ১৯৮৪ সালে ম্যাকিনটোস, অল-ইন-ওয়ান পিসি বাজারে চালু হয়।
• ১৯৮৫ সালে অ্যাপলের পরিচালনা পর্ষদ থেকে সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসকে বের করে দেওয়া হয়।
• ১৯৮৬ সালে অ্যাপল থেকে বের হয়ে স্টিভ জবস চালু করেন অ্যানিমেশন স্টুডিও ‘পিক্সার’।
• ১৯৯৭ সালে পিক্সার অধিগ্রহণ করে অ্যাপল এবং স্টিভ জবস আবার অ্যাপলে ফিরে আসেন প্রধান নির্বাহী হিসেবে।
• ২০০১ সালে বাজারে আসে অ্যাপলের গান শোনার যন্ত্র ‘আই–পড’।
• ২০০৩ সালে চালু হয় গানের দোকান ‘আই টিউনস’।
• ২০০৪ সালে সার্জারির মাধ্যমে টিউমার অপসারণ করেন স্টিভ জবস।
• ২০০৭ সালে বাজারে আসে জনপ্রিয় স্মার্টফোন ‘আইফোন।
• ২০০৯ সালে স্টিভ লিভার প্রতিস্থাপনের জন্য ছয় মাসের ছুটিতে যান।
• ২০১০ সালে অ্যাপল বাজারে নিয়ে আসে ট্যাবলেট ‘আইপ্যাড’।
• ২০১১ সালের ২৪ আগস্ট প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেন স্টিভ জবস। একই বছর বাজারে আসে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ ‘ম্যাকবুক এয়ার’।
• নতুন সিইও হিসেবে যোগ দেন টিম কুক।

• ২০১১ সালের ৫ অক্টোবর মারা যান স্টিভ জবস।
• ২০১২ সালে বাজারে আসে ‘অ্যাপল টিভি’।
• ২০১৫ সালে বাজারে আসে ‘অ্যাপল ওয়াচ’।
তথ্যসূত্র: রয়টার্স, দ্য অ্যাপল টাইমলাইন ও উইকিপিডিয়া