অ্যাপলের 'রহস্যময়' পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিম কুক
টিম কুক

বাজারে গুজব ছিল, এবার সত্য হলো সেটা। এমন একটি পণ্য তৈরি করছে অ্যাপল, যা সম্পর্কে ধারণা নেই কারোরই! সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এ তথ্য জানিয়েছেন।

৯ সেপ্টেম্বর ঘিরে অ্যাপলের ‘রহস্যময়’ পণ্য নিয়ে নানা গুঞ্জন ছিল। প্রযুক্তি বিশ্লেষকদের অনেকেই ধারণা করেছিলেন, দুটি বড় মাপের আইফোন, স্মার্টওয়াচ আর পেমেন্ট সিস্টেম আনবে অ্যাপল। তাঁদের সেই ধারণা সত্যি হয়েছে।

অবশ্য টিম কুক দাবি করেছেন, অ্যাপলের রহস্যময় ‘চমক’ এখানেই শেষ হয়ে যায়নি। অ্যাপলের জাদুর ঝুলিতে এখনো অনেক ‘অজানা’ পণ্য পড়েই রয়েছে।

অ্যাপলের নতুন পণ্য সম্পর্কে গত শুক্রবার এক সাক্ষাৎকারে টিম কুক বলেছেন, ‘আমরা এমন পণ্য তৈরি করছি যা সম্পর্কে কেউই জানে না। এমনকি সেই পণ্য সম্পর্কে কোনো গুজব এখনো রটেনি।’ ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এ তথ্য জানিয়েছে।


রহস্যময় সেই পণ্য কী কী? টিম কুক অবশ্য তা রহস্যই রেখে দিয়েছেন। নতুন পণ্য সম্পর্কে মুখ খোলেননি তিনি। তবে যেটুকু বলেছেন তা হচ্ছে, ‘অ্যাপল অভ্যন্তরীণভাবে অনেক নতুন প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। এর মধ্যে কিছু পণ্য বাজারে এসে সবাইকে তাক লাগিয়ে দেবে। এর মধ্যে কয়েকটি যে ডিভাইস তা তো বুঝতেই পারছেন।’