অ্যাপস উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপস উন্নয়ন বিষয়ক কর্মশালায় অংশ নিয়েছে সরকারি অনেক প্রতিষ্ঠান
অ্যাপস উন্নয়ন বিষয়ক কর্মশালায় অংশ নিয়েছে সরকারি অনেক প্রতিষ্ঠান

সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি’ বাস্তবায়নের অংশ হিসেবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে মোবাইল অ্যাপস উন্নয়ন বিষয়ক কর্মশালা। অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি এতে সহযোগিতা করে। কর্মশালায় মোবাইল অ্যাপস সম্পর্কে প্রাথমিক ধারণা ও অ্যাপসের প্রয়োজনীয়তা ও অ্যাপস উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র, পল্লী কর্ম সহায়ক প্রতিষ্ঠান (পিকেএসএফ), কারিগরি শিক্ষা অধিদপ্তর, ইউসেপ, এনএসডিসি সেক্রেটারিয়েট, স্কিল এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রোজেক্ট, স্কিল ডেভলপমেন্ট প্রোজেক্টসহ  বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় এমসিসির প্রধান নির্বাহী আশ্রাফ আবীর মোবাইল অ্যাপস সম্পর্কিত ধারণা দেন। এ ছাড়াও জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি’ প্রকল্প পরিচালক আবুল হাসান অ্যাপস বিষয়ক ধারণা নিয়ে আলোচনা করেন।
এমসিসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মশালা থেকে সংগৃহীত অ্যাপসের ধারণাগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন অ্যাপস তৈরি করা হবে এবং একটি সাইটে রিসোর্স হিসেবে সংরক্ষণ করা হবে।