প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ফোনে ছবি তুলে দ্রুত ইন্টারনেটে প্রকাশ (আপলোড) করার সুবিধা নিয়ে রয়েছে স্ট্রিমজু অ্যাপ। এতে ছবি তুলে তাৎক্ষনিক সম্পাদনা করা যায়। ছবির পাশাপাশি তাৎক্ষনিক ভাবে ছোট ভিডিও করেও দ্রুত আপলোড করা যায় এ অ্যাপে।
ছবি তুলে নিজেদের গ্রুপে কিংবা চাইলে প্রাইভেট করেও রাখা যায়। ছবি সম্পাদনা করে বিভিন্ন আকার, ফটো ফ্রেম ইত্যাদি যোগ করা যায়। পছন্দের ছবিতে লাইক কিংবা কমেন্ট করারও সুযোগ রয়েছে।
স্ট্রিমজুর পাশাপাশি ছবিটি ফেসবুক, টুইটার, গুগল প্লাস, টাম্বলার, ফ্লিকারেও আপলোড করা যায় একই সময়ে।
আকার: ৬.৯ মেগাবাইট (অ্যান্ড্রয়েড), ১৩.২ মেগাবাইট (আইওএস)। বিনামূল্যে ব্যবহার করা যায়।
নামানোর ঠিকানা:
অ্যান্ড্রয়েড: http://goo.gl/zOVkzW
আইওএস: http://goo.gl/ZlBlVs
ডটকম প্রতিবেদক