অ্যাপস্টোরে মুহম্মদ জাফর ইকবালের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের দুটি বই অ্যাপলকম্পিউটারের অনলাইন দোকার আই-টিউনসে প্রকাশ করা হয়েছে। বই দুটি হলো রাতুলের রাত রাতুলের দিন ও আমার বন্ধু রাশেদ। ঢাকার স্টারহোস্ট আইটি লিমিটেড স্মার্টফোন ব্যবহারকারীদের বই দুটির জন্য ই-সংস্করণ প্রকাশ করেছে। এখন অ্যাপলের আইপ্যাড, আইফোন ও আই-পড টাচে বই দুটি পড়া যাবে।ভবিষ্যতের অন্য স্মার্টফোনগুলোর জন্যও বইগুলোর অ্যাপ প্রকাশকরা হবে।গতকাল শনিবার রাজধানীর একটি রেস্তরাঁয় বই দুটির ই-সংস্করণ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান ও স্টারহোস্ট আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী জাহিদুল আলমসহ আরও অনেকে। অনুষ্ঠানে ই-বুক সম্পর্কে একটি ভিডিওবার্তা দেখানো হয়। এতে তিনি বলেন, ‘আমরা এখন যে বই পড়ি বা যে বই দেখি, কিছুদিনের মধ্যেই হয়তো সে বই থাকবে না। সব বই হয়ে যাবে ই-বুক। কারণ, একটি কাগজের বই তৈরি করতে কোনো না কোনো জায়গায় গাছ কাটা হচ্ছে। কিন্তু ই-বুকের বেলায় এ সমস্যা নেই। ই-বুক একটি নতুন প্রযুক্তি। এটি ক্রমশ জনপ্রিয় হচ্ছে।’ কাজী জাহিদ আলম বলেন, ‘বিভিন্ন ওয়েবসাইটে স্ক্যান করা ই-বুক পাওয়া গেলেও এগুলোর অধিকাংশেরই অনুমোদন নেই। স্ক্যানের মান খারাপ হওয়ায় পাঠকেরা যেমন স্বাচ্ছন্দ্যে পড়তে পারেন না, তেমনি লেখকেরাও কোনো সম্মানী পান না। পাইরেসি প্রতিরোধ ও মান বজায় রাখতেই আমাদের এ উদ্যোগ। এতে প্রবাসে থাকা স্মার্টফোন ব্যবহারকারী বাঙালিরা সহজেই বইগুলো পড়তে পারবেন। শিগগিরই এগুলো অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ মোবাইল ফোনেও প্রকাশ করা হবে। তখন মুহম্মদ জাফর ইকবালের এ দুটি বই ছাড়াও তাঁর আরও বই ও অন্যান্য লেখকের বই এতে যুক্ত করা হবে।অ্যাপলের স্টোরে গিয়ে বইয়ের নাম বা জাফর ইকবাল লিখে সার্চ দিলে ই-বুকগুলো পাওয়া যাবে। আইফোনে বই দুটির দাম দুই ডলার আর আইপ্যাডে কেনা যাবে চার ডলারে। বিস্তারিত: http://ebook.starhostbd.com —জিয়াউর রহমান চৌধুরী