অ্যাপাসার ডিলারদের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপাসার পণ্যের ডিলারদের নিয়ে ৮ মে ঢাকায় একটি মতবিনিময় সভার আয়োজন করে কম্পিউটার সোর্স লিমিটেড। সভায় ‘বেস্ট সেলসম্যান’ এবং ‘বেস্ট সেলস ফার্ম’ পুরস্কার বিজয়ীদের হাতে সনদপত্র ও উপহার তুলে দেন কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ। বক্তৃতা করেন প্রতিষ্ঠানের বিক্রয় পরিচালক এ ইউ খান। সভায় অ্যাপাসার টেকনোলজিস, তাইওয়ানের কর্মকর্তারা ডিলারদের মধ্যে নতুন পণ্য সম্পর্কে ধারণা দেন। —বিজ্ঞপ্তি