অ্যাপাসার পাওয়ার ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপাসার পাওয়ার ব্যাংক
অ্যাপাসার পাওয়ার ব্যাংক

স্মার্টফোন, ট্যাবলেট, আইফোন ও আইপডের মতো পণ্যগুলোতে চার্জ সুবিধার জন্য বাজারে পাওয়া যাচ্ছে অ্যাপাসারের দুইটি মডেলের পাওয়ার ব্যাংক। অ্যাপাসার বি১১০ও বি১২০ মডেলের এই চার্জ ব্যাকআপ রাখার ডিভাইসগুলো ব্যবহার করে যথাক্রমে দুই বার ও তিন বার স্মার্টফোন চার্জ দেয়া যায়।
দুইটি পাওয়ার ব্যাংকেই রয়েছে ডুয়াল মাইক্রো ইউএসবি আউটপুট, এলইডি ইনডিকেটর, সর্ট সার্কিট, ওভার ভোল্টেজ ইত্যাদি সমস্যা থেকে নিরাপদ রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
সাদা রঙের পাওয়ার ব্যাংকগুলোর মধ্যে অ্যাপাসার বি১২০ এর দাম এক হাজার ৭০০ এবং অ্যাপাসার বি১১০ এর দাম পড়বে এক হাজার তিনশ টাকা। দেশের বাজারে এক বছরের বিক্রয়ত্তোর সেবা দিয়ে এ পাওয়ার ব্যাংক বিক্রি করছে কম্পিউটার সোর্স।
বিপণনকারী প্রতিষ্ঠানটির বরাতে জানা গেছে, আপদকালীন সময়ে চার্জ সমস্যা সমাধানের পাশাপাশি এই পাওয়ার ব্যাংকে এলইডি টর্চ সুি্বধা পাওয়া যাবে।