অ্যাপাসারের র্যাম বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপাসারের ডিডিআর থ্রি র্যাম বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। অ্যাপাসারের র্যামে আজীবন বিক্রয়োত্তর সেবা রয়েছে। এ র্যামগুলো গেম খেলা ও গ্রাফিক্সের কাজের জন্য বিশেষ উপযোগী। তাই বিশ্ব সাইবার গেমসের আনুষ্ঠানিক র্যাম হিসেবে ব্যবহূত হচ্ছে অ্যাপাসারের র্যাম। অ্যাপাসার র্যামের দাম ১ গিগাবাইট এক হাজার ৯০০ এবং ২ গিগাবাইট চার হাজার টাকা। —বিজ্ঞপ্তি