অ্যাপে ঢাকার অপরাধ মানচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানচিত্রে তুলে ধরা হয়েছে ঢাকার অপরাধ
মানচিত্রে তুলে ধরা হয়েছে ঢাকার অপরাধ

মানচিত্রে ঢাকার অপরাধের তালিকা দেখানোর একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু হয়েছে। এটি কাজ করবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনে। অপরাধ মানচিত্র ঢাকা বা ক্রাইম ম্যাপস ঢাকা নামের অ্যাপটি তৈরি করেছেন মাইক্রোসফট বাংলাদেশের টেক ইভ্যাঞ্জেলিস্ট তানজিম সাকীব।

এই অ্যাপ ব্যবহার করে আশপাশের এলাকার গত জুলাই থেকে অক্টোবর মাসে ঘটে যাওয়া অপরাধগুলো দেখা যাবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাওয়া তথ্য দিয়ে মামলা ও অভিযোগ দায়ের করা খুন, অপহরণ, ছিনতাই ইত্যাদি অপরাধের তালিকা মানচিত্রে দেখা যায়। এটি ঢাকাবাসীকে অপরাধপ্রবণ এলাকায় সাবধানতা অবলম্বন করতে এবং কোনো বিশেষ এলাকায় ভ্রমণ সতর্কতা-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।

অ্যাপটি নামানোর ঠিকানা: http://ow.ly/rz‰1P।