অ্যাপে ফুলের মালা তৈরির খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে মোবাইল ফোনের একটি বিশেষ অ্যাপ বানিয়েছে এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)। ‘ফাল্গুন অ্যাপস’ নামের এই অ্যাপটি পাওয়া যাবে ইএটিএলের ওয়েবসাইটে। স্মার্টফোনে www.eatlapps.com ঠিকানার ওয়েবসাইট খুলে প্রথমে eatlapps নামাতে হবে। এরপর Falgun Apps Games খোঁজ করুন।
ফাল্গুনের এই গেমে অনেকগুলো ফুল থাকবে। ভালো ফুলগুলো বাছাই করে মালা গাঁথতে হবে ৩০ সেকেন্ডের মধ্যে। সময় যত কম লাগবে, পয়েন্ট তত বেশি বাড়বে। ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে এ খেলা। পুরস্কার হিসেবে বিজয়ীরা পাবেন বইমেলার বই কেনার কুপন। l বিজ্ঞপ্তি