অ্যাপে বিনা মূল্যে উপন্যাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইমেলা উপলক্ষে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘ঘুণপোকা’ উপন্যাসটি বিনা মূল্যে পড়ার সুযোগ পাচ্ছেন সেইবই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরা। অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোন ও আইফোনে বিনা মূল্যে ডাউনলোড করা যায়।
আজ সোমবার সেইবইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনা মূল্যে উপন্যাসটি পড়ার সুযোগ থাকছে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশে বই পড়ার অ্যাপ্লিকেশন হিসেবে জনপ্রিয়তা পেয়েছে ‘সেইবই’। ধ্রুপদি নানা বইয়ের সংগ্রহ রয়েছে অ্যাপ্লিকেশনটিতে। অনলাইন ই-বুক লাইব্রেরি হিসেবে সেইবই থেকে পাঠক তাঁর পছন্দ অনুযায়ী ই-বুক সংগ্রহ করতে পারেন এবং মোবাইল ডিভাইসে ই-বুক রিডার অ্যাপ ব্যবহার করে ই-বুকগুলো পড়তে পারেন।