অ্যাপের নাম 'মাম্মিস বুক'

শিশু পরিচর্যাবিষয়ক তথ্য নিয়ে চালু হয়েছে একটি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ)। ‘মাম্মিস বুক’ নামের এ অ্যাপে নবজাতকের স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য, তাদের বৃদ্ধি ও টিকা-সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা যাবে। নতুন বাবা-মায়েদের অ্যাপটি বিশেষভাবে তৈরি। অ্যাপটিতে বাংলাদেশ সোসাইটি ফর পেডিয়াট্রিক ইনফেক্সাস ডিজিজেস অ্যাসোসিয়েশনের (বিএসপিআইডি) অনুমোদিত টিকা ক্যালেন্ডার অনুযায়ী শিশুকে কখন কোন টিকা দিতে হবে, সে বিষয়ে আগাম বার্তা পাওয়া যাবে। জন্ম-তথ্য নিবন্ধনের মাধ্যমে একাধিক শিশুর ওজন, বৃদ্ধি ইত্যাদি বিষয়ে তথ্যও জানা যাবে এ অ্যাপে। এ ছাড়া অল্প দিনের মধ্যেই প্রয়োজনে এই অ্যাপসের মাধ্যমেই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা যাবে। অ্যাপটি তৈরি করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ লিমিটেড। গত সোমবার আনুষ্ঠানিকভাবে অ্যাপটি চালু করা হয়। অ্যাপটি পাওয়া যাবে https://goo.gl/GYi81E ঠিকানায়। অ্যাপটি এখন শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনে ব্যবহার করা যাবে।