অ্যাপোলোর তথ্য ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেক জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন তৈরির জন্য কাজ করছে বলে তথ্য ফাঁস হয়েছে। এ ডিভাইসটির কোড নাম হতে পারে ‘অ্যাপোলো’। মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮ (ডাব্লিওপি৮)-এর তথ্য ফাঁসের খবর জানিয়েছে টেলিগ্রাফ।এদিকে ফাঁস হওয়া স্মার্টফোনের ভিডিও পোস্ট করেছে পকেটনাউ ডটকম নামের একটি প্রযুক্তি সাইট। ফাঁস হওয়া এ ভিডিওটিতে কোনো ভাঁওতা নেই বলেই প্রযুক্তি সাইটটি দাবি করেছে।‘অ্যাপোলো’ কোড নামের স্মার্টফোনটিতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি থাকবে বলেই জানা গেছে। এনএফসি প্রযুক্তির সাহায্যে তারের ব্যবহার ছাড়াই ট্যাবলেট এবং কম্পিউটারের মধ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন শেয়ার করা যায় এবং স্মার্টফোনকে ওয়ালেট হিসেবে ব্যবহার করা যায়। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনে ফিচার হিসেবে থাকবে মাল্টি-কোর সিপিইউ ও মাইক্রোএসডি কার্ড স্লট। স্মার্টফোনটিতে ব্রাউজার হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরার ১০ আপগ্রেড করা যাবে। এ ছাড়া যোগ হবে স্কাইপের সুবিধা।অ্যাপোলো স্মার্টফোনে অবশ্য মাইক্রোসফটের বেশকিছু ফ্লপ ফিচার বাদ দেওয়া হচ্ছে বলেই উল্লেখ করেছে টেলিগ্রাফ। এর মধ্যে রয়েছে মিউজিক প্লেয়ার জুনের মতো ফিচার। জানা গেছে, কম্পিউটার এবং উইন্ডোজ ফোনের জন্য অপারেটিং সিস্টেম তৈরিতে একই কোড ব্যবহার করেছে মাইক্রোসফট। তাই উইন্ডোজ ৮ চালিত ডিভাইসের সঙ্গে উইন্ডোজ ফোনের অ্যাপ্লিকেশন বিনিময় সহজ হবে।চলতি বছরের অক্টোবরের শেষ নাগাদ বাজারে আসবে উইন্ডোজ ফোন ৮। নকিয়া এবং মাইক্রোসফট উইন্ডোজ ৮ ফোন বাজারে আনতে একসঙ্গে কাজ করছে বলেই জানা গেছে।