অ্যাপ্লিকেশন ক্র্যাশে অ্যাপল অ্যাপ শীর্ষে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্র্যাশ রিপোর্ট বিশ্লেষক প্রতিষ্ঠান ক্রিটারসিজম সম্প্রতি মোবাইল ডিভাইসের অ্যাপ্লিকেশন ক্র্যাশ বা অচল হয়ে যাওয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের তুলনায় অ্যাপলের আইওএস অ্যাপ্লিকেশনই বেশি অচল হয়ে পড়ে।২০১১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে আসা মোট ২১ কোটি ৪০ লাখ অ্যাপ্লিকেশন ক্র্যাশ বিষয়ে গবেষণা করে এ তথ্য পেয়েছে ক্রিটারসিজমের গবেষকেরা। গবেষকদের মতে, গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের তুলনায় তিনগুণ বেশি ক্র্যাশ করে অ্যাপলের বিভিন্ন অ্যাপ্লিকেশন।অবশ্য ক্রিটারসিজম এ তথ্য অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ৫ বাজারে আসার পরপরই করেছিল। আইওএস ৫.০.১ আপগ্রেড করার পর আবারও বিশ্লেষণ করে ক্রিটারসিজম দেখেছে যে ক্রাশ করার হার আগের তুলনায় ৩২ শতাংশ কমেছে।ক্রিটারসিজম চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড্রু লেভি ফোর্বস সাময়িকীকে জানিয়েছেন, নতুন কোনো অপারেটিং সিস্টেম চালু করলেই এই অ্যাপ্লিকেশন ক্র্যাশের মাত্রা বাড়ে, সেটা গুগলের আইসক্রিম স্যান্ডউইচের ক্ষেত্রেও হতে পারে।weশ্লেষকেরা বলছেন, প্রতিটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রথমবার চালুর ক্ষেত্রে ০.১৫ শতাংশ সময় ক্র্যাশ হবার আশঙ্কা থাকে। আর অ্যাপল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এ হার ০.৫১ শতাংশ। অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণ অ্যান্ড্রয়েড ২.৩.৩ এবং ২.৩.৪ ব্যবহারকারীদের ক্ষেত্রেই বেশি অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে।