অ্যাপ্লিকেশন ডাউনলোডকারীকে পুরস্কৃত করবে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোডের মাইলফলক স্পর্শ করতে আর বেশি বাকি নেই অ্যাপলের। এ উপলক্ষে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।অ্যাপলের অনলাইন স্টোর ‘অ্যাপ স্টোর’ শিগগিরই পাঁচ হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোডের মাইলফলক স্পর্শ করবে। চলছে কাউন্টডাউন। দ্রুত পাল্টে যাচ্ছে অ্যাপলের অ্যাপ স্টোরে বসানো কাউন্টারের সংখ্যাগুলোও। হাফিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, ঠিক পাঁচ হাজার কোটি নম্বর অ্যাপ্লিকেশন ডাউনলোডকারী পাবেন ‘অ্যাপ স্টোর’ গিফট কার্ড। পাঁচ হাজার কোটি নম্বর অ্যাপ্লিকেশন ডাউনলোড হওয়ার পর প্রথম ৫০ টি অ্যাপ্লিকেশন ডাউনলোডকারীও পাবেন ৫০০ মার্কিন ডলার মূল্যের অ্যাপ স্টোর গিফট কার্ড যা অ্যাপ স্টোর থেকে কেনাকাটায় খরচ করতে পারবেন।অ্যাপ স্টোর চালু হয় ২০০৮ সালে। ২০১১ সালের জানুয়ারি মাসে এক হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছিল অ্যাপ স্টোর, ২০১২ সালে স্পর্শ করেছিল আড়াই হাজার কোটির মাইলফলক আর চার হাজার কোটির মাইলফলক স্পর্শ করেছিল চলতি বছরের জানুয়ারি মাসে। এর আগে আড়াই হাজার কোটিতম অ্যাপ্লিকেশন ডাউনলোডকারীকে এক হাজার মার্কিন ডলার পুরস্কার দিয়েছিল অ্যাপল কর্তৃপক্ষ। এবারে পুরস্কারের আর্থিক মূল্য দশগুণ বেড়ে যাওয়ায় পাঁচ হাজার কোটিতে যেতে দ্রুত ডাউনলোড হচ্ছে অ্যাপ স্টোরের অ্যাপ।অ্যাপ কাউন্টারের লিংক দেখুন এখানে http://www.apple.com/itunes/50-billion-app-countdown/