অ্যাফেলিয়েট বিপণন নিয়ে ঢাকায় আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূলত ইন্টারনেটভিত্তিক বিপণনে জড়িতদের জন্য ‘আমাজন অ্যাফিলিয়েট মার্কেট’-এর বিপণন নিয়ে ঢাকায় হয়ে গেল এক মতবিনিময় সভা। গত শুক্রবার অনুষ্ঠিত এ আয়োজিত শতাধিক অ্যাফেলিয়েট মার্কেটার অংশ নেন। অনুষ্ঠানে নতুন বিপণনকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অভিজ্ঞ ব্যক্তিরা তাঁদের ভাবনা ও কৌশল জানান নবীনদের। শেয়ার করেন। এ মিট আপের আয়োজন করে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মার্কেটেভার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন মার্কেটেভারের প্রতিষ্ঠাতা আল-আমিন কবির। তিনি বলেন, ‘প্যাসিভ ইনকাম মডেল’ হিসেবে আমাজন অ্যাফেলিয়েট মার্কেটিং খুবই জনিপ্রয়। এ খাতে বাংলাদেশিদের ভালো করার সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে প্রায় ৯০ শতাংশ মানুষ কোনো পণ্য কেনার আগে ইন্টারনেট থেকে তথ্য নিয়ে তারপর ওই পণ্য কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেন। যে-কেউ চাইলে তাই ওয়েবসাইট তৈরি ও বিষয়বস্তু প্রকাশের মাধ্যমে এই বিশাল গ্রাহকের কাছে পণ্য বিক্রি করতে পারেন।
অনুষ্ঠানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) নিয়ে বিস্তারিত তুলে ধরেন ডেভসটিম লিমিটেডের প্রধান নির্বাহী তাহের চৌধুরী। পেওনিয়ারের বাংলাদেশের দূত রিফাত আহমেদ বাংলাদেশে প্রতিষ্ঠানটির মাধ্যমে অর্থ উত্তোলনের নানা সুবিধা বর্ণনা করেন। অনুষ্ঠানে ইউটিউবের মাধ্যমে কীভাবে পণ্য বিক্রি করা যায়, তা নিয়ে আলোচনা করেন ইউটিউব মার্কেটিং অভিজ্ঞ জাফর হোসেন। এ ধরনের আরও আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা।
বিজ্ঞপ্তি