অ্যাভাস্ট মোবাইল সিকিউরিটি ২.০.৪৬৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের সুরক্ষা নিয়ে তো আমরা অনেক ভাবি, অ্যান্টিভাইরাসও ব্যবহার করি। তবে স্মার্টফোনেরও চাই সে রকম সুরক্ষা। এ জন্য ব্যবহার করতে পারেন অ্যাভাস্ট মোবাইল সিকিউরিটি অ্যাপ। 

আপনার ইনস্টল করা অ্যাপ্লিকেশন এবং মেমোরি কার্ডের তথ্যগুলো স্ক্যান করবে এটি। অ্যাপলিকেশনের প্রাইভেসি রিপোর্টও পাওয়া যাবে।

সেলফোন ট্র্যাকিং সুবিধাও পাওয়া যাবে এ থেকে। এ ছাড়া যেকোনো ইউআরএল স্ক্যান করে এটি জানিয়ে দেবে ম্যালওয়্যার আছে কি না।

এটি বিনা মূল্যে ব্যবহার করা হবে।

আকার: ৫.৫ মেগাবাইট।

বর্তমান সংস্করণ: ২.০.৪৬৭৫

নামানোর ঠিকানা: http://goo.gl/fk7Ts

ডট কমপ্রতিবেদক