অ্যাভিটেকের ডিলার সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিসিটিভি এবং আইপি ক্যামেরা প্রস্তুতকারক কোম্পানি তাইওয়ানের অ্যাভিটেকে ডিলার সম্মেলন হলো সম্প্রতি। ‘অ্যাভিটেক ইভেন্ট ইন বাংলাদেশ ২০১৩’ শীর্ষক এই অনুষ্ঠানটি এক্সপ্রেস সিস্টেমস লিমিটেডের সহায়তায় এবং তত্ত্বাবধানে পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন অ্যাভিটেকের প্রকল্প ব্যবস্থাপক উইল, এক্সপ্রেস সিস্টেমস লিমিটেডের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক শেখ আলমগীর ও ডিলার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে অ্যাভিটেকের অত্যাধুনিক আইপি ক্যামেরা এবং এনভিআর পণ্য দেখানো হয়। উইল অ্যাভিটেকের এসব পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য এবং সুবিধার কথা তুলে ধরেন। —বিজ্ঞপ্তি