অ্যাভিরা অ্যান্টি ভাইরাসে মূল্য ছাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যাভির ইন্টারনেট সিকিউরিটিতে বিশেষ ছাড় ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি ২০১২ পাওয়া যাবে এক হাজার ২০০ টাকায়। এর আগে দাম ছিল এক হাজার ৪৫০ টাকা।জার্মানির প্রতিষ্ঠান অ্যাভিরার এ অ্যান্টি ভাইরাসের প্রতিটি প্যাকেটে রয়েছে দুটি ইউজার লাইসেন্স।উল্লেখ্য, ২০১১ সালে অপসওয়াটের জরিপ অনুযায়ী সারা বিশ্বে অ্যান্টি ভাইরাস ব্যবহারকারীদের সংখ্যা বিবেচনায় অ্যান্টি ভাইরাস ব্যবহারকারীদের ১৩ শতাংশই ছিল অ্যাভিরার দখলে।