অ্যাভিরা ঈদ ভাবনা ব্লগ প্রতিযোগিতার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্ট টেকনোলজিস আয়োজিত অ্যাভিরা ঈদ ভাবনা প্রতিযোগিতার ফল প্রকাশ হয়েছে ১ আগস্ট। জুলাই মাসে ফেসবুকে শুরু হওয়া এ প্রতিযোগিতার বিজয়ীরা পাচ্ছেন ঈদে কেনাকাটার জন্য বিশেষ পুরস্কার।
আয়োজকেরা জানিয়েছেন, সবার জন্য উন্মুক্ত এ ব্লগ প্রতিযোগিতায় ঈদ নিয়ে নিজের ভাবনা ফেসবুকে পোস্ট করেছিলেন অংশগ্রহণকারীরা। এ লেখাগুলো থেকে সেরা আটটি লেখা নির্বাচন করা হয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ীরা হচ্ছেন নুরন নাহার শিল্পী, সোবহান শেখ, মনজুরে এলাহী, আরিফ বিন নজরুল, সাজ্জাতুল ইসলাম, এম সাইফুল ইসলাম, তাহমিনা জিনিয়া এলি ও বৃষ্টি বর্ষা।