অ্যাভিরার প্রচারণায় মুমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটার মুমিনুল হক
ক্রিকেটার মুমিনুল হক

প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক। ২১ জানুয়ারি স্মার্ট টেকনোলজিসের সঙ্গে চুক্তিতে সই করেছেন তিনি।
ক্রিকেটার মুমিনুল হক জার্মান অ্যান্টিভাইরাস ব্র্যান্ড অ্যাভিরার প্রচারে কাজ করবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্মার্ট টেকনোলজিস কর্তৃপক্ষ। এ ছাড়া চুক্তি অনুযায়ী, এক বছর অ্যাভিরার বিজ্ঞাপনে মুমিনুলকে দেখা যাবে।
অ্যাভিরার পণ্য ব্যবস্থাপক জিয়াউল হুদা বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল আমাদের পণ্যের শুভেচ্ছাদূত হচ্ছেন। অ্যাভিরা পণ্যের প্রচারণায় কাজ করবেন তিনি।’