অ্যাভিরার ২০১৪ সংস্করণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার অ্যাভিরার ইন্টারনেট সিকিউরিটি ২০১৪ সংস্করণ। এতে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। যেমন—অ্যাডভান্সড রিয়েল টাইম প্রটেকশন, এন্টি অ্যাড, অ্যান্টি স্পাইওয়্যার, ব্রাউজার ট্র্যাকিং ব্লকার, মেইল প্রটেকশন ইত্যাদি। এই সফটওয়্যারে গেমারদের জন্য বিশেষ গেম মুড সংযোজন করা হয়েছে, যার ফলে মুভি দেখা ও গেম খেলার সময় অপ্রয়োজনীয় বার্তা আসে না। এটি উইন্ডোজ ৮, উইন্ডোজ ৭, উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক থ্রি এবং উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক টুতে কাজ করবে। ১ জানুয়ারি থেকে বাংলাদেশের বাজারে এটি পাওয়া যাচ্ছে।এর পরিবেশক পরিবেশক স্মার্ট টেকনোলজিস। —বিজ্ঞপ্তি