অ্যালকাটেল-লুসেন্টকে কিনছে নকিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের টেলিকম যন্ত্রপাতি নির্মাতা অ্যালকাটেল-লুসেন্টকে কিনে নেওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে ফিনল্যান্ডের টেলিকম যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া।
ফ্রান্সের টেলিকম যন্ত্রপাতি নির্মাতা অ্যালকাটেল-লুসেন্টকে কিনে নেওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে ফিনল্যান্ডের টেলিকম যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া।

ফ্রান্সের টেলিকম যন্ত্রপাতি নির্মাতা অ্যালকাটেল-লুসেন্টকে কিনে নেওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে ফিনল্যান্ডের টেলিকম যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। আলাদাভাবে নকিয়া ও অ্যালকাটেল-লুসেন্ট ছোট প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হলেও অ্যালকাটেল-লুসেন্টকে কিনে নকিয়া আরও বড় প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক যৌথ বিবৃতিতে ফিনল্যান্ডের নকিয়া ও ফ্রান্সের অ্যালকাটেল-লুসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নকিয়া ও অ্যালকাটেল-লুসেন্টের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে যাতে দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করতে পারে। তবে আলোচনা ফলপ্রসূ না হলে এই চুক্তি নাও হতে পারে।
বর্তমানে বাজারে সুইডেনের এরিকসন ও চীনের হুয়াউয়ের সঙ্গে আলাদা ভাবে লড়তে হচ্ছে নকিয়া ও অ্যালকাটেলকে। এখন নকিয়া ও অ্যালকাটেল জোট বাঁধলে বাড়তি খরচ কমাতে পারবে এবং তীব্র প্রতিযোগিতা করতে পারবে ও যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে পারবে নকিয়া।
গত বছর নকিয়া তাদের মোবাইল ফোন বিভাগটি মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিয়েছে। চলতি সপ্তাহে বিভিন্ন মিডিয়া প্রতিবেদনে দাবি করা হচ্ছিল, অ্যালকাটেল-লুসেন্টের মোবাইল নেটওয়ার্ক বিভাগটি কিনবে নকিয়া। অ্যালকাটেল-লুসেন্টকে নকিয়ার অধিগ্রহণের বিষয়টি ইতিবাচকভাবেই দেখছে ফ্রান্স সরকার।