অ্যালকাটেলের নতুন এক্সপেরিয়েন্স স্টোর চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালকাটেলের এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন
অ্যালকাটেলের এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন

বাংলাদেশে আনু্ষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে শীর্ষস্থানীয় মোবাইল পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যালকাটেল ওয়ানটাচ। গ্রাহকদের অ্যালকাটেল ব্র্যান্ডের পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সম্প্রতি অ্যালকাটেল এক্সপেরিয়েন্স স্টোর উদ্বোধন চালু হয়েছে।
অ্যালকাটেল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের কম দামে উন্নত মোবাইল ডিভাইস হাতে তুলে দিতেই অ্যালকাটেল কাজ করছে। এখন পর্যন্ত দেশব্যাপী প্রায় অর্ধশত অ্যালকাটেল ওয়ানটাচ বিক্রয়কেন্দ্র চালু হয়েছে। 
সম্প্রতি বসুন্ধরা শপিং সেন্টারের লেভেল ৬-এর ৫ ও ৬ নম্বর শপের এই এক্সপেরিয়েন্স স্টোরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অ্যালকাটেল ওয়ানটাচের অনুমোদিত পরিবেশক ইরাসেলের ব্যবস্থাপনা পরিচালক শাহদাতুল্লাহ খান, কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত ও অ্যালকাটেল ওয়ানটাচের বিপণন উন্নয়ন কর্মকর্তা রেজাউর রহমান।
শাহদাতুল্লাহ খান জানিয়েছেন, এক্সপেরিয়েন্স স্টোরে অ্যালকাটেল ওয়ানটাচের সর্বশেষ বাজারে আসা স্মার্টফোন, ট্যাবলেটের তথ্য পাবেন। এখান থেকে গ্রাহকেরা পছন্দের পণ্যের অভিজ্ঞতা নিতে পারবেন। 
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে অ্যালকাটেল ওয়ানটাচ ৬০১০ ডি (স্টার) মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যালকাটেল ওয়ানটাচের সব এক্সপেরিয়েন্স স্টোর থেকে তা কেনা যাবে।