অ্যালকাটেলের নতুন সেবাকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বসুন্ধরা সিটিতে চালু হয়েছে অ্যালকাটেল ওয়ানচটাচ এক্সপেরিয়েন্স স্টোর। সম্প্রতি বসুন্ধরা শপিং সেন্টারের লেভেল ৬-এর ‘ডি’ ব্লকে এই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন ইরাসেলের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত। এখান থেকে গ্রাহকেরা তাঁদের পছন্দের যন্ত্র ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন। অনুষ্ঠানে জানানো হয়, স্বাধীনতার মাস ও বাংলা নববর্ষ উপলক্ষে যেকোনো অ্যালকাটেল পণ্য কিনলে ৪ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ অফার চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
—বিজ্ঞপ্তি