অ্যালকাটেলের লোগো পরিবর্তন
অ্যালকাটেল ওয়ানটাচ থেকে ওয়ানটাচ বাদ দিয়ে অ্যালকাটেল নামে নতুন লোগো উন্মোচন করেছে টিসিএল কমিউনিকেশন। স্পেনের বার্সেলোনায় ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন লোগো উন্মোচন করে প্রতিষ্ঠানটি।।
নতুন লোগো প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা ড্যান ডেরি বলেন, গ্রাহকদের আরও কাছে যেতে নতুন লোগো তৈরি করা হয়েছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন লোগোর পাশাপাশি তিনটি নতুন স্মার্টফোন উন্মুক্ত করে অ্যালকাটেল। অ্যালকাটেল আইডল ৪ এবং ৪ এস হচ্ছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
২০০৪ সালে অ্যালকাটেল লুসেন্ট এবং টিসিএল কমিউনিকেশন নামের দুটি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে অ্যালকাটেল ওয়ানটাচ নামে মোবাইল ফোন ব্যবসা শুরু করে। পরে অ্যালকাটেলের পুরো মালিকানা নিয়ে নেয় টিসিএল কমিউনিকেশন। চুক্তির অংশ হিসেবে টিসিএল কমিউনিকেশন অ্যালকাটেল ওয়ানটাচ ব্র্যান্ড নাম ব্যবহার করে আসছিল।