
অভিনেতা অ্যালেন শুভ্র। তাঁর বাবা জেমস সোলেন গমেজ, চাকরিজীবী। আজ শোনা যাক দুই প্রজন্মের এই দুজনের পছন্দ-অপছন্দের কথা।
১. পছন্দের পোশাক...
অ্যালেন: শার্ট আর জিনস।
বাবা: শার্ট ও সাধারণ প্যান্ট।
২. যে কাজ আনন্দ দেয়..
অ্যালেন: অভিনয়।
বাবা: কেনাকাটা করে আনন্দ পাই।
৩. কোন ধরনের খাবার পছন্দ করেন?
অ্যালেন: ভাত, আলু ভর্তা, গরুর মাংস।
বাবা: ভাত আর মাছ।
৪. প্রিয় খেলা?
অ্যালেন: পুল ও দাবা।
বাবা: ফুটবলই বেশি ভালোবাসি।
৫. ফুটবলে পছন্দের খেলোয়াড় কে?
অ্যালেন: ডেভিড বেকহাম (ইংল্যান্ড)৷
বাবা: রজার মিলা (ক্যামেরুন)৷
৬. কার অভিনয় ভালোবাসেন?
অ্যালেন: হুমায়ুন ফরীদি, অভয় দেওল ও জনি ডেপ।
বাবা: উত্তম কুমারই সেরা।
৭. অবসরে যা করি...
অ্যালেন: গিটার বাজাই আর আড্ডা দিই।
বাবা: বেড়াতে যাই।
৮. রেগে গেলে...
অ্যালেন: বাসা থেকে বাইরে চলে যাই। কারও সামনে রেগে গেলে তার সামনে থেকে চলে আসি।
বাবা: হাতের কাছের জিনিসপত্র গোছাতে থাকি।
অধুনা প্রতিবেদক