অ্যাসোসিও পুরস্কার পাচ্ছে দেশের চার প্রতিষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরে এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও)-এর ‘২০১৭ অ্যাসোসিও অ্যাওয়ার্ড’ পাচ্ছে দেশের চারটি প্রতিষ্ঠান। আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানি বিভাগে আমরা হোল্ডিং লিমিটেড-উই স্মার্ট সলিউশন, ডিজিটাল গভর্নমেন্ট বিভাগে বাংলাদেশ পোস্ট অফিস এবং শিক্ষা বিভাগে যৌথভাবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট এই পুরস্কার পাবে।
আগামী ১০-১৩ সেপ্টেম্বর তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠেয় ‘অ্যাসোসিও আইসিটি সামিট’-এ বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) অ্যাসোসিও পুরস্কারের জন্য এসব প্রতিষ্ঠানকে এর আগে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়। বিজ্ঞপ্তি