অ্যাসোসিও সম্মাননা পাচ্ছেন মোস্তাফা জব্বার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান-ওসেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) তার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সম্মাননা জানাবে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বারকে। আগামী ২৬ সেপ্টেম্বর ব্যাংককে অনুষ্ঠেয় ‘অ্যাসোসিও সামিট ২০১৩’ আয়োজনে বাংলাদেশ এবংএশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য মোস্তাফা জব্বারকে এ সম্মাননা তুলে দেওয়া হবে। গতকাল বিসিএসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।