এবারের এশিয়া কাপে বাংলাদেশ-ভারত ম্যাচে রোহিত শর্মার ক্যাচ ফেলেছিলেন সাকিব আল হাসান। সেটা নিয়েই দুজনের তর্কের একাংশ পড়ুন।
আঁতেল: বুঝলেন কিনা, সাকিবের ওই ক্যাচটাই আমাদের ম্যাচ থেকে বের করে দিয়েছে।
ক্রিকেটপ্রেমী: না না, এভাবে বলছেন কেন! ক্যাচ মিস তো খেলারই অংশ। অনেক ভালো প্লেয়ারও ক্যাচ মিস করে।
আঁতেল: তা ঠিক আছে, তবে ওই ক্যাচটা মিস না করলে আমরাই জিততাম।
ক্রিকেটপ্রেমী: সেটাই বা কীভাবে হয়? ১৬৭ রানের টার্গেট তো খুব বেশি কিছু ছিল না। আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে আমরাই জিততাম।
আঁতেল: তা তো বটেই। তবে ওই ক্যাচটা না ছাড়লেও পারত।
ক্রিকেটপ্রেমী: ক্যাচ তো সাকিব ইচ্ছা করে ছাড়েনি।
আঁতেল: ইচ্ছা করে ছাড়েনি কিন্তু ম্যাচটা তো সেটার জন্যই হারলাম।
ক্রিকেটপ্রেমী: আরে ভাই, ইন্ডিয়া টি-টোয়েন্টিতে বরাবরই ভালো। তারা কদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে এল। সেখানে বাংলাদেশ তো টি-টোয়েন্টিতে অনেক দুর্বল দল।
আঁতেল: হ্যাঁ, ঠিক বলেছেন। বাংলাদেশ ওয়ান ডের মতো টি-টোয়েন্টিতে অতটা ভালো না। তবে বুঝলেন কি না, ওই ক্যাচটা ধরলেই ইন্ডিয়াকে আমরা দেখায়ে দিতাম।
ক্রিকেটপ্রেমী: কী দেখাতেন? ইন্ডিয়া টি-টোয়েন্টির র্যা ঙ্কিংয়ে এক নম্বর দল, বাংলাদেশ দশ নম্বর। ইন্ডিয়া যে ম্যাচ জিতবে এটাই তো স্বাভাবিক।
আঁতেল: হ্যাঁ, কিন্তু ওই ক্যাচটা...
ক্রিকেটপ্রেমী: কিসের, কিন্তু অধিনায়ক মাশরাফি তো সংবাদ সম্মেলনে বলেছেন, এ রকম ক্যাচ মিস হতেই পারে।
আঁতেল: হ্যাঁ, ঠিক বলেছে, কিন্তু...
ক্রিকেটপ্রেমী: ইন্ডিয়া বেশ শক্তিশালী দল। বাংলাদেশ এর আগেও ইন্ডিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলেছিল, ইন্ডিয়া দুটিতেই জিতেছে।
আঁতেল: সেটাও ঠিক বলেছেন। কিন্তু...
ক্রিকেটপ্রেমী: সে দিনের ম্যাচে বাংলাদেশের চেয়ে বোলিং, ফিল্ডিং, ব্যাটিং সব বিভাগেই ইন্ডিয়া অনেক ভালো খেলেছে, এটা তো মানবেন?
আঁতেল: হ্যাঁ, সেটা অস্বীকার করছি না। কিন্তু...
ক্রিকেটপ্রেমী: আবার কিন্তু! আপনার মাথায় সমস্যা আছে।
আঁতেল: হ্যাঁ, সেটা ঠিক আছে। কিন্তু ওই ক্যাচটা...