আংশিক স্বাধীন হয়েই রইল ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০-এর মধ্যে পয়েন্ট যত কম হবে সেই দেশটি ইন্টারনেট স্বাধীনতার দিক থেকে তত উদার। পয়েন্টের দিক থেকে শূন্য থেকে ৩০ হলে, সে দেশটি ইন্টারনেটের ক্ষেত্রে স্বাধীন হিসেবে ধরা হয়েছে। পয়েন্ট ৩১ থেকে ৬০ হলে, সে দেশটি আংশিক স্বাধীন।
১০০-এর মধ্যে পয়েন্ট যত কম হবে সেই দেশটি ইন্টারনেট স্বাধীনতার দিক থেকে তত উদার। পয়েন্টের দিক থেকে শূন্য থেকে ৩০ হলে, সে দেশটি ইন্টারনেটের ক্ষেত্রে স্বাধীন হিসেবে ধরা হয়েছে। পয়েন্ট ৩১ থেকে ৬০ হলে, সে দেশটি আংশিক স্বাধীন।

এবারও বিশ্বব্যাপী ইন্টারনেটে স্বাধীনতা কমে যাওয়ার প্রমাণ দেখা গেল। ইন্টারনেট স্বাধীনতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রতিষ্ঠান ফ্রিডম হাউস। আগের বার ৬০টি দেশ থাকলেও এবার ৬৫টি দেশ নিয়ে গবেষণা চালানো হয়েছে। ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি। অর্থাৎ, বাংলাদেশ ৬৫টি দেশের মধ্যে ইন্টারনেট স্বাধীনতার দিক থেকে ৪৯তম অবস্থানে রয়েছে। 
প্রতিবেদনে বাংলাদেশের জনসংখ্যা দেখানো হয়েছে ১৫৬.৬ মিলিয়ন ইন্টারনেট পেনিট্রেশন সাড়ে ৬ শতাংশ। এখানে কোনো অ্যাপ বন্ধ করা হয়নি। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক কনটেন্ট বন্ধ করা হয়েছে। এ ছাড়া ব্লগার ও তথ্য-প্রযুক্তি ব্যবহারকারীদের গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। গণমাধ্যম আংশিক মুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 
কতটা স্বাধীনভাবে ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করতে পারেন, এ নিয়ে ‘ফ্রিডম হাউস’ নামের একটি মার্কিন প্রতিষ্ঠান এবার ৬৫টি দেশ নিয়ে গবেষণা করেছে। এর আগে ২০১৩ সালে বিশ্বের ৬০ দেশ নিয়ে এক গবেষণা করেছিল ফ্রিডম হাউস। গবেষণার ফল অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতার দিক থেকে বাংলাদেশ ১০০-এর মধ্যে ৪৯ নম্বর পেয়েছে। এই ফল অনুযায়ী ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বাংলাদেশের ব্যবহারকারীরা ‘আংশিক স্বাধীন’।

ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ আংশিক স্বাধীন
ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ আংশিক স্বাধীন

এতে ওয়েবসাইটে প্রবেশের বাধার ক্ষেত্রে ১২, কোনো লেখায় বাধার ক্ষেত্রে ১২ ও ইন্টারনেট ব্যবহারকারীর অধিকার আটকানোর ক্ষেত্রে ২৫ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ১০০-এর মধ্যে পয়েন্ট যত কম হবে সেই দেশটি ইন্টারনেট স্বাধীনতার দিক থেকে তত উদার। পয়েন্টের দিক থেকে শূন্য থেকে ৩০ হলে, সে দেশটি ইন্টারনেটের ক্ষেত্রে স্বাধীন হিসেবে ধরা হয়েছে। পয়েন্ট ৩১ থেকে ৬০ হলে, সে দেশটিকে আংশিক স্বাধীন বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিগাওমের এক খবরে জানানো হয়, বিশ্বব্যাপী ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে গত বছরের মতো এবারও কঠিন বছর । ২০১৩ সালের মে মাসের পর থেকে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৬৫টি দেশের মধ্যে ৩৬টি দেশেই ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে নেতিবাচক অবস্থান তৈরি করেছে। রাশিয়া, তুরস্ক ও ইউক্রেন ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে অনেক পিছিয়ে। ইরান, চীন ও সিরিয়া ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে তাদের বাজে অবস্থান ধরে রেখেছে।
ইন্টারনেট স্বাধীনতা কমে যাওয়ার কারণ দেখা গেছে, ইন্টারনেটে সেন্সর করা বা কোনো বিষয় বন্ধ করার জন্য বিভিন্ন দেশে নতুন আইন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনের বক্তব্য সেন্সর করার জন্য এবং সরকারি নজরদারি বাড়ানোর জন্য ৪১টি দেশে নতুন আইন করা হয়েছে বা আইন প্রস্তাব আনা হয়েছে। উদাহরণ হিসেবে তুরস্কের কথা বলা যায়। দেশটি টুইটার ও ইউটিউবে সেন্সর জুড়ে দিয়েছে। 

অবশ্য ইন্টারনেটে স্বাধীনতা আরও বেশি দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক হয়েছে ব্রাজিল, ভারত ও বেলারুশ। ইন্টারনেট স্বাধীনতার দিক থেকে শীর্ষ স্থান ধরে রেখেছে আইসল্যান্ড। এরপর রয়েছে এস্তোনিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও যুক্তরাষ্ট্র।
ফ্রিডম হাউস ইন্টারনেট স্বাধীনতার বিষয়টি নিয়ে গবেষণা করার সময় বিভিন্ন দেশের অনলাইনে বাক-স্বাধীনতা আইন, অনলাইনে কিছু বলার জন্য গ্রেপ্তারের সংখ্যা, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বিধিনিষেধ, নজরদারি—এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রতিবেদনের লিংক https://freedomhouse.org/report/freedom-net/2014/bangladesh
আরও পড়ুন: ইন্টারনেট স্বাধীনতায় বাংলাদেশ ১০০ তে ৪৯!