আই-জিনিয়াস মাস্টার ব্লগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী,গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎ সবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন। আরও অভিনন্দন ইতিমধ্যে যারা বিভিন্ন স্থানীয় উৎ সবে আই-জিনিয়াস নির্বাচিত হয়ে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছ। তোমাদের সবার জন্য সুন্দর একটি সময় ও আকর্ষণীয় সুযোগ অপেক্ষা করছে! সবাইকে সুযোগ থাকলে মোবাইল ফোনে ব্রাউজ করে এ প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে পরামর্শ দেওয়া হচ্ছে। গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎ সবের স্থানীয় অনুষ্ঠানগুলোতে অংশ নেওয়ার অপেক্ষায় আছো যারা, তাদের জন্য এখন কিছু পরামর্শ। নিম্নোক্ত বিষয়গুলো তোমাকে ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে। একটি ইন্টারনেট সংযোগসহ (এজ) মোবাইল ফোন ব্যবহার করো, যেখানে তুমি অপেরা মিনি ব্রাউজার এবং যেকোনো একটি জিপি ইন্টারনেট প্যাকেজ চালু করতে পারবে। এরপর তুমি গুগল ব্রাউজিংয়ের মাধ্যমে সাধারণ জ্ঞানের নানা প্রশ্নোত্তর খুঁজে বের করবে। তোমাদের বোঝার সুবিধার্থে নয় ধাপের সব কটি ব্রাউজিং গাইড ছাপা হলো আজ। ধাপগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ এবং অনুশীলন করবে। মনে রাখবে, আই-জিনিয়াস পুরস্কার জেতার ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা অতিগুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তোমাকে মোবাইল ফোনে দ্রুত ব্রাউজ করার দক্ষতা নিশ্চিত করতে হবে। আই-জিনিয়াস প্রতিযোগিতায় তোমাদের গ্রামীণফোনের কিউ-১০০ হ্যান্ডসেটটি দেওয়া হবে। তাই একই রকম হ্যান্ডসেটে অনুশীলন করার চেষ্টা করলে পরে প্রতিযোগিতায় সুবিধা হতে পারে। আর বাড়িতে মোবাইল ব্রাউজিংয়ের সময় ও সুযোগ না থাকলেও চিন্তিত হওয়ার কিছু নেই। উৎ সবের দিন প্রতিযোগিতা শুরুর আগে আই-জিনিয়াস প্রশিক্ষকেরা এ ব্যাপারে তোমাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবেন। সকাল আটটার মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার চেষ্টা করো। এতে করে তুমি অন্যান্য প্রতিযোগীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ভালোভাবে পেতে পারো। আই-জিনিয়াস প্রতিযোগিতায় তোমাদের প্রাথমিক পর্বে তিনটি করে প্রশ্ন করা হবে। যদি তুমি প্রথম চেষ্টায় সঠিক উত্তর দিতে না পারো, তাহলে মনোসংযোগ হারানো যাবে না। হতাশ না হয়ে আবারও চেষ্টা করে যাও। আগামী সপ্তাহে তোমাদের জন্য নতুন কোনো পরামর্শ নিয়ে হাজির হব, সে পর্যন্ত শুভকামনা রইল।—আই-জিনিয়াস মাস্টার