আই-জিনিয়াস মাস্টার ব্লগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা,এই সপ্তাহের আই-জিনিয়াস মাস্টার ব্লগে তোমাদের স্বাগত। আই-জিনিয়াসে প্রতিদিন নতুন নতুন শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের আনন্দিত করছে। প্রস্তুতি হিসেবে নিয়মিত মুঠোফোনে ইন্টারনেট ব্রাউজ করতে ভুলো না। তুমি ভাবতেও পারবে না, ইন্টারনেটে নিয়মিত অনুশীলন তোমার ভবিষ্যৎ জীবনে কী কাজে আসবে!এবার জেনে নাও এই সপ্তাহে তোমাদের জন্য কিছু নির্দেশনা— আই-জিনিয়াস প্রতিযোগিতায় ভালো করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যে প্রশ্নটি করা হবে, তার উত্তর খোঁজার ক্ষেত্রে সঠিক শব্দগুচ্ছ বেছে নেওয়া, যা মুঠোফোনে গুগলে গিয়ে টাইপ করতে হবে। প্রতিযোগিতার আগে অপেরা মিনিতে ব্রাউজিংয়ের অনুশীলন করলে প্রতিযোগীর জন্য বেশ সুবিধার হবে। তাৎক্ষণিক প্রশ্নের উত্তরের জন্য তোমাকে মুঠোফোন ব্রাউজ করতে হবে না। এ ধরনের প্রশ্নের উত্তর জানতে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বা প্রজন্ম ডটকমে নিয়মিত চোখ রাখো। আই-জিনিয়াস প্রশিক্ষণকক্ষে প্রত্যেক প্রতিযোগীকে অবশ্যই মনোযোগী হতে হবে। এ সময় সম্ভাব্য সব সমস্যা বা প্রশ্ন সম্পর্কে প্রশিক্ষককে জিজ্ঞাসা করতে পারে প্রতিযোগীরা। প্রশিক্ষণে থাকাকালীন সময়টুকু কাজে লাগাতে হবে। প্রশিক্ষকের কাছ থেকে একটি হ্যান্ডসেট চেয়ে নাও এবং খুব তাড়াতাড়ি হ্যান্ডসেটটির সঙ্গে অভ্যস্ত হয়ে যাও। যারা আগেই নিজ নিজ প্রতিষ্ঠান থেকে নিবন্ধনপত্র বা ফরম পেয়েছ, তারা খুবই ভাগ্যবান। কেননা তোমার অনেক বন্ধুকেই অনুষ্ঠানস্থলে খুবই সীমিতসংখ্যক আসনের জন্য তাৎক্ষণিক নিবন্ধনে প্রতিযোগিতা করতে হয়েছে। তাই অবশ্যই তোমাকে সঠিক সময়ে উপস্থিত থেকে সুযোগটি কাজে লাগাতে হবে। আই-জিনিয়াস হিসেবে তোমার অনেক দায়িত্ব রয়েছে। ইন্টারনেটের বিশাল সুন্দর জগৎটা দেখার জন্য প্রস্তুত হও এবং তোমার সক্ষমতা ছড়িয়ে দাও। এই ইন্টারনেট প্রজন্মের মধ্যে তুমি অন্যতম একজন পথপ্রদর্শক হবে। শুধু তোমরাই একটি সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারো।—আই-জিনিয়াস মাস্টার