আই-জিনিয়াস মাস্টার ব্লগ
প্রিয় শিক্ষার্থীরা, ইন্টারনেট উৎসবে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা। আশা করি, আমার সাপ্তাহিক ক্লাসটি তোমরা বেশ উপভোগ করছ। আমার নিজেরও তোমাদের সঙ্গে কথা বলতে বা সময় কাটাতে ভালো লাগছে। কখনো কি ভেবে দেখেছ, ইন্টারনেট কীভাবে তোমাদের জীবনে আমূল পরিবর্তন করতে পারে? আজকাল তোমার যদি একটি কম্পিউটার না-ও থাকে, তার পরও তুমি ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকতে পারবে, এটি তোমরা সবাই জানো। এ জন্য তোমাদের যা দরকার, সেটি হচ্ছে এজ সংযোগসহ একটি মোবাইল ফোনসেট, যাতে ইন্টারনেট চালুু থাকবে। তথ্যের বিশাল জগতে প্রবেশের এটি হচ্ছে সবচেয়ে সহজ ও কম খরচের উপায়। এখন তোমাদের মনে করিয়ে দিচ্ছি, ইন্টারনেট কীভাবে তোমাকে আমূল পরিবর্তন এনে দিতে পারে। ইন্টারনেটের মাধ্যমে তুমি যা পাবে তা হলো— তুমি জানতে পারবে, সবচেয়ে কম সময়ে কীভাবে দরকারি তথ্য পাওয়া যায়। উচ্চশিক্ষার্থে নানা রকম প্রতিবেদন তৈরিতে এটি তোমাকে পরবর্তী সময় সাহায্য করবে। তুমি আধুনিক প্রযুক্তির বিভিন্ন আবিষ্কারের সঙ্গে পরিচিত হতে পারবে। আর এভাবেই জগৎ সম্পর্কে তুমি জানতে থাকবে। তোমরা দেশে-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ব্রাউজ করে এবং তাদের নির্দেশনা অনুসরণ করে ছবি পেতে পারো। আত্মোন্নয়নের নানা দিক, যেমন, কীভাবে যোগাযোগ-দক্ষতা বাড়ানো যায়, তোমরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারবে। তুমি অনলাইনে চাকরির জন্য আবেদন করতে পারো অথবা নতুন নতুন ব্যবসার উদ্যোক্তা হতে পারো। তোমরা কি জানো, উন্নত বিশ্বে তোমাদেরই বয়সী শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবন ইন্টারনেট ছাড়া ভাবতেই পারে না? তোমরা এ-ও জেনে থাকবে যে তারা মুহূর্তের মধ্যেই তাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যেকোনো জায়গা খুঁজে বের করতে পারে। তাই একবার ভেবে দেখো, তাদের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য কীভাবে তোমরা নিজেদের গড়ে তুলছ। পথ একটাই, নিজেদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত উপস্থাপন করো। সম্ভাব্য সব রকম ভালো কাজে তোমরা ইন্টারনেট ব্যবহার করো। গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণের জন্য প্রতিদিনই নতুন আই-জিনিয়াস তৈরি হচ্ছে। এরাই সর্বোৎকৃষ্ট প্রতিযোগী। অবশ্যই বাসায় অনুশীলন করতে ভুলো না। শুধু এক মুহূর্তের জন্য এগিয়ে যাওয়া তোমার ভবিষ্যৎ গড়ে দিতে পারে। তাই অবশ্যই ব্রাউজিং অনুশীলনে অবহেলা কোরো না। পরবর্তী সপ্তাহে কথা হবে। —আই-জিনিয়াস মাস্টার