আই-জিনিয়াস মাস্টার ব্লগ
প্রিয় আই-জিনিয়াস, আমি নিশ্চিত যে আই-জিনিয়াস গ্র্যান্ড ফাইনালে কী ঘটতে যাচ্ছে সেটা নিয়ে তোমরা সবাই খুবই উদগ্রীব। কিছু বিষয়ে তোমাদের বিস্তারিত জানাচ্ছি— গ্র্যান্ড ফাইনাল দুই দিনব্যাপী হবে। প্রথম দিনেই আরও অগ্রসরভাবে কীভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় সে ব্যাপারে একটি কর্মশালা হবে। আর আই-জিনিয়াসরা কীভাবে তাদের আশপাশে ইন্টারনেটের আলো ছড়িয়ে দিতে পারে, সে নির্দেশনাও দেওয়া হবে। কর্মশালাটি তোমাদেরকে সমাজে একজন উদীয়মান নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। প্রথম দিনের দ্বিতীয় ধাপে তোমরা আই-জিনিয়াস প্রতিযোগিতার জাতীয় রাউন্ডে অংশ নেবে। জাতীয় রাউন্ডের প্রতিযোগিতায় বিভিন্ন ধাপ/ভাগ/অংশ থাকবে, যেমন—ক. একটি লিখিত পরীক্ষা হবে, যেখানে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। খ. একটি ব্যবহারিক পরীক্ষা হবে, যেখানে তোমাদের নানা ব্যবহারিক ধাপ পেরোতে হবে, যেমন—ই-মেইল অ্যাকাউন্ট খোলা, কোনো ফাইল ডাউনলোড করা ইত্যাদি। গ. নিজের ব্যক্তিত্ব বন্ধুদের মাঝে ফুটিয়ে তোলার জন্য একটি দলগত পর্যালোচনা থাকবে। দ্বিতীয় দিন শীর্ষ ১০ জন আই-জিনিয়াস প্রতিযোগী বাছাই করা হবে। মূলত, এই প্রতিযোগীরা নির্বাচিত হবে প্রথম দিনের প্রতিযোগিতায় নানা ক্ষেত্রে তাদের অবদানের ওপর। গ্র্যান্ড ফাইনাল মূলত প্রাথমিক রাউন্ডের মতোই। এখানে শুধু নতুন এবং আকর্ষণীয় কিছু অংশ যুক্ত হয়েছে। এখানে কিছু প্রশ্নও থাকবে, যার জন্য তোমাকে মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজ করতে হবে। বিস্তারিত বিষয়সহ একটি আমন্ত্রণপত্র তোমরা খুব শিগগিরই পেয়ে যাবে। তাই চমৎকার একটি অভিজ্ঞতার জন্য তৈরি হয়ে নাও। নিজের সামর্থ্যের প্রতি বিশ্বাসী হও এবং নিয়মিত অনুশীলন করো। বিশ্বাস করো কিছু আই-জিনিয়াস দেখেছি, তারা সবাই অপ্রতিদ্বন্দ্বী। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, ফেসবুক পাতায় দিয়ে দাও। শুভকামনায়—আই-জিনিয়াস মাস্টার