আই-জিনিয়াস মাস্টার ব্লগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় আই-জিনিয়াসরাদারুণ আরেকটি সপ্তাহ কেটে গেল! আমরা এখন এই বছরের ইন্টারনেট উৎসবের শেষপ্রান্তে। দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিযোগিতায় নতুন নতুন মুখ আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রত্যেকেই নানা আঙ্গিকে নিজ নিজ ক্ষেত্রে প্রতিভাবান। তোমাদের সবাইকে অভিনন্দন। তোমাদের নিয়ে আমরা গর্ব করি এবং একই সঙ্গে আগামী দিনগুলোতে তোমাদের সঙ্গে কাজ করার ব্যাপারে আমরা খুবই উৎসাহী।আই-জিনিয়াস গ্র্যান্ড ফাইনাল নিয়ে কিছু তথ্য তোমাদের জানাচ্ছি।  আই-জিনিয়াস গ্র্যান্ড ফাইনালটি ৪ ও ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। শিগগিরই তোমরা নিজের ও অভিভাবকের জন্য আমন্ত্রণপত্র পেয়ে যাবে। অতএব, প্রস্তুত হও। একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে তোমাদের মোবাইল ফোন ব্রাউজ করে সঠিক উত্তর দিতে হবে। তোমাদের নিজের মোবাইল ফোনটি নিয়ে আসার প্রয়োজন নেই। আমরাই তোমাদের ইন্টারনেট সংযোগসহ মোবাইল ফোন সরবরাহ করব। একটি ব্যবহারিক পরীক্ষা হবে, যেখানে ভিন্ন আঙ্গিকে প্রতিযোগীদের ইন্টারনেট-দক্ষতার মূল্যায়ন করা হবে। নানা রকম সমস্যা দেওয়া হবে যেমন একটি ই-মেইল অ্যাকাউন্ট খোলা, গুগল ম্যাপে কোনো একটি জায়গা খুঁজে ফাইল ডাউনলোড করা ইত্যাদি। এসব সমস্যার সমাধানই তোমাকে প্রদত্ত মোবাইল ফোনসেট দিয়ে করতে হবে। একটি দলগত পর্যালোচনা থাকবে, যেখানে অন্যান্য আই-জিনিয়াসের সঙ্গে তোমার ব্যক্তিত্বেরও একটি মূল্যায়ন করা হবে। এখানে যেকোনো দলগত প্রচেষ্টায় তোমার দক্ষতা মূল্যায়ন করা হবে। প্রতিযোগিতায় তোমার পারফরম্যান্স অবস্থানের ওপর মূল্যায়ন করে দ্বিতীয় দিনে শীর্ষ ১০ জন আই-জিনিয়াস বাছাই করা হবে। এ প্রতিযোগীরাই পরবর্তী সময়ে প্রাথমিক রাউন্ডের মতো মোবাইল ফোন ব্রাউজিং প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে। চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ১০টি প্রশ্ন দেওয়া হবে এবং যথাসম্ভব দ্রুত সময়ে তোমাদের মোবাইল ফোন ব্রাউজিংয়ের মাধ্যমে উত্তর খুঁজে বের করতে হবে। অবশ্যই মনে রাখবে, অন্যান্য রাউন্ডের তুলনায় এখানে প্রশ্ন কিছুটা কঠিন হবে।তোমাদের জন্য শুধুই তিনটি পরামর্শ অনুশীলন, অনুশীলন ও অনুশীলন।অন্যান্য দেশের তুলনায় বিশ্বে বাংলাদেশের যে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, সেই বিশ্বাসটা আমরা তোমাদের থেকেই পেয়েছি। বহু প্রতীক্ষিত ডিজিটাল ভবিষ্যতের স্বপ্ন তোমরাই দেখিয়েছ। এখন তোমাদেরই সময়, নেতৃত্ব নিয়ে তরুণদের এগিয়ে নিয়ে যাও।গ্র্যান্ড ফাইনালে দেখা হবে।শুভ কামনায়আই-জিনিয়াস গ্র্যান্ড মাস্টার।