আই-জিনিয়াস মাস্টার ব্লগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুরা, তোমরা কেমন আছ? আমরা এবার অনেক আনন্দিত যে তোমরা বেশ প্রস্তুত হয়ে ইন্টারনেট উৎসবে অংশ নিচ্ছ। প্রতি সপ্তাহে তোমাদের উজ্জ্বল মুখগুলো আমাদের ভীষণ অনুপ্রেরণা দিচ্ছে।তোমরা খুব দ্রুত শিখে ফেলেছ এ বছরের অ্যাসেসমেন্ট মডেল। তোমাদের সহযোগিতা পেয়ে আমরা খুবই আত্মবিশ্বাসী যে এ বছরে আই-জিনিয়াসরা অনেক বেশি পারদর্শী হবে। তোমরা একদিকে যেমন আই-জিনিয়াস রাউন্ডে অংশ নিয়ে হতে পারছ, পাশাপাশি সেরা ৫০-এ যারা কোয়ালিফাই করছ, তারা নিজেরদের শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘আই-স্কুল’ করার সুযোগ পাচ্ছ। এরই মধ্যে যারা ফেসবুকে ইন্টারনেট উৎসব পেজে লাইক দিয়েছ, তারা জেনে গেছ এ প্রতিযোগিতা সম্পর্কে। তোমাদের জন্যও বছর শেষে থাকবে আকর্ষণীয় পুরস্কার। তোমরা ইন্টারনেট উৎসব পেজে কমেন্ট দিয়ে আই-জিনিয়াসদের অনুপ্রাণিত করেত পার, তোমার কমেন্ট সেরা হিসেবে নির্বাচিত হলে প্রকাশিত হতে পারে প্রথম আলোর বুধবারের আই জিনিয়াস পাতায়।এ বছরের উৎসবে নতুন একটি মাত্রা যোগ করেছে গত বছরের আই-জিনিয়াসরা। এবার সারা বছর আই-জিনিয়াসরা অংশ নিয়েছে ইন্টারনেটের আলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার কর্মসূচি ‘স্প্রেড দ্য লাইট’ আর ‘আই-ক্যাম্প’-এ।আমরা তোমাদের অভিনন্দন জানাতে চাই। পাশাপাশি তোমাদের অনেকেই মূল উৎসবের আই-জিনিয়াস রাউন্ডে অংশ নিয়ে এগিয়ে যাচ্ছ দৃপ্ত পায়ে আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার খেতাবের দিকে। তোমাদেরও অভিনন্দন। তবে নতুন করে যারা আই-জিনিয়াস নির্বাচিত হচ্ছে, তারা বেশ প্রস্তুত হয়েই মাঠে নামছে। সুতরাং, যুদ্ধটা নতুন-পুরোনো কারও জন্যই খুব সহজ হবে না।বন্ধুরা, ‘হাপিনেস মেশিন’ থেকে কে কী উপহার পেলে, আমাদের কিন্তু জানিয়ে দিয়ো ফেসবুক পেজে—facebook/inteৎnet utshab। আর চোখ রেখো চ্যানেল আইয়ের পর্দায় তোমার বিজয় সংবাদ জানার জন্য। আর হ্যাঁ, প্রতিদিন বিজয়ী আই-জিনিয়াসদের নাম স্ক্রল আকারে প্রচারিত হচ্ছে চ্যানেল আইতে, দেখতে ভুলো না।আবার কথা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত ভালো থেকো সবাই।—আই-জিনিয়াস মাস্টার