আইআইইউসিতে মুক্ত সফটওয়্যার কর্মশালা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যায় চট্টগ্রামের (আইআইইউসি) ঢাকা ক্যাম্পাসে ‘মুক্ত সফটওয়্যার ব্যবহারের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসসি) বিভাগের প্রধান মোহাম্মদ সামসুল আলম। সেমিনারে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সামসুল হক, মো. জাহিদুল হোসেন ভুঁইয়া, এ কে এম মাসুম, তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধান ও উৎসবের সহ-আহ্বায়ক মো. আতহার উদ্দিনসহ অনেকে।সেমিনারে দৈনন্দিন কাজে ব্যবহূত বিভিন্ন সফটওয়্যারের বিকল্প মুক্ত সফটওয়্যার সম্পর্কে নানা বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি জনপ্রিয় বিভিন্ন মুক্ত সফটওয়্যার ব্যবহার পদ্ধতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সদস্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মোহাম্মদ জাহিদুল ইসলাম। সেমিনারের সার্বিক সহযোগিতায় ছিল আইআইইউসি ঢাকা ক্যাম্পাস ওপেন সোর্স নেটওয়ার্কের সদস্যরা। —নাসির খান