আইআরএম ও আইপিভি৬ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটউট মিলনায়তনের ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে (ইআরসি) চলছে ইন্টারনেট রিসোর্স ম্যানেজমেন্ট (আইআরএম) ও আইপিভি৬ বিষয়ক চারদিনের কর্মশালা। ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্য ও যোগাযোগ কেন্দ্রের (এপনিক) যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক গেটওয়ে অপারেটরের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। কর্মশালা চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। কর্মশালার শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এপনিকের একটি চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় আইপিভি৬ বিষয়ক সার্টিফিকেট চালু করবে। —বিজ্ঞপ্তি